"Bangla Islamic Articale" হলো বাংলাভাষী পাঠকদের জন্য কুরআন, সহীহ হাদীস ও নির্ভরযোগ্য স্কলারদের মতামতের ভিত্তিতে লেখা একটি জ্ঞানকোষ। আকীদা, ফিকহ, সীরাত, জীবনযাপন এবং সামাজিক বিষয়াবলির উপর মানসম্মত প্রবন্ধ পড়ুন। পিডিএফ (PDF) বই এবং প্রবন্ধ ডাউনলোডের সুবিধা সহ ইসলামকে জানুন, বুঝুন ও দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন।

Full-Width Version (true/false)

শনিবার, ২৯ মে, ২০২১

আল্লাহ পাকের রহমতের একটি আশ্চর্যজনক ঘটনা

হযরত থানভী (রহ) বর্ণনা করেন যে, এক মূর্খ মহিলা ইন্তেকালের সময় মুখে কিছু শব্দ উচ্চারণ করেছিলেন। ঐ মহিলার পরিবারের মূর্খ লোকেরা তার এই শব্দগুলো কোন অর্থই বুঝতে পারলো না। তাই তারা একজন আলেম কে ডেকে আনল এবং বলল, এর কথা আমরা তো কিছুই বুঝতে পারছি না। সুতরাং আপনি একটু শুনে দেখুন তাে কিছু বুঝতে পারেন কিনা। আলেম ব্যক্তি তখন ঐ মহিলার কাছাকাছি গিয়ে কান লাগিয়ে শুনলেন যে, সে মহিলা আরবী ভাষায় বলছে-


ان هذين الرجلين يقولان ادخل الجنة


অর্থাৎ , এই দুই ব্যক্তি আমাকে বলছেন যে, তুমি জান্নাতে প্রবেশ করো। 


এ কথা শুনে ঐ আলেম সাহেব খুব হয়রান হয়ে গেলেন। তিনি পরিবারের মূর্খ লোকদের লক্ষ্য করে বললেন, তাকে তো বেহেশতের সুসংবাদ দেয়া হচ্ছে। সে এমন কি আমল করতাে যার কারণে সে এই সৌভাগ্যের অধিকারী হতে পারে ? লোকেরা জবাব দিলে, এ মহিলার তো কোন নেক আমল ছিলাে না। বরং সে ছিলাে একজন বদ আমল মহিলা। মাওলানা সাহেব সকলকে লক্ষ্য করে আবার বললেন, আপনারা একটু গভীরভাবে ভেবে দেখুন নিশ্চয়ই তার কোন নেক আমল ছিলাে যা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, সে নেক আমলটি কি?


অনেক চিন্তা-ভাবনার পর লোকেরা জানালেন যে, এই মহিলা একটি বিশেষ অভ্যাস ছিলাে এই যে, যখনই আযান হতাে তখন সে অন্য সব কাজ বন্ধ করে দিতো এবং খুব গুরুত্ব সহকারে আযান শুনতাে। অন্য কাউকে তখন সে কোন কথা বলতে দিত না। মাওলানা সাহেব তখন বললেন, মহান আল্লাহ পাকের নামের প্রতি এ সম্মান প্রদর্শনের বিষয়টি হয়তো আজ তার কাজে লেগে গেছে, যে ভাল কাজটি অন্য সকল মন্দ কাজকে ধুয়ে সাফ করে দিয়েছে।


মহান আল্লাহ পাকের ব্যাপক দয়া-অনুগ্রহ ও রহমতের এ ঘটনাটি বর্ণনা করার পর হযরত থানবী (রহঃ) বলেন, মহান আল্লাহ পাকের রহমতের ব্যাপারে ইনশার নিম্নোক্ত সেটা আমার কাছে খুবই পছন্দনীয়। শের হলে—


অর্থাৎ, আমি নিজের জন্য আমার প্রভুর তরে উৎসর্গ ও কোরবান হয়ে যাওয়াই পছন্দ করি। আমার মনে শুধু তারই প্রেম উথলে উঠে। একদিকে আমার তো রয়েছে হাজারো গুনাহ আর অপরাধ আর অপরদিকে মহান আল্লাহর সীমাহীন অনুগ্রহ।


অধম সংকলক বলছে যে, উপরোক্ত ঘটনা থেকে এ কথা আসে যে, ইন্তেকালের পর আলমে বরযখে এমনিতেই সকলের ভাষা আরবী হয়ে যাবে। কেননা আরবীই হলাে মানুষের আসল দেশ অর্থাত জান্নাতের ভাষা। এ ভাষাতেই মহান আল্লাহ তার সকল কিতাব অবতীর্ণ করেছেন। অতঃপর নবী (আঃ) গণ তাকে নিজ নিজ ভাষায় অনুবাদ করে উম্মতকে শুনিয়েছেন। (আল-ইতকান, আল্লামা সুয়ূতী (রহঃ)


বই রেফাঃ মাজালিসে হাকীমুল উম্মত | পৃষ্ঠা-১৪০


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template