"Bangla Islamic Articale" হলো বাংলাভাষী পাঠকদের জন্য কুরআন, সহীহ হাদীস ও নির্ভরযোগ্য স্কলারদের মতামতের ভিত্তিতে লেখা একটি জ্ঞানকোষ। আকীদা, ফিকহ, সীরাত, জীবনযাপন এবং সামাজিক বিষয়াবলির উপর মানসম্মত প্রবন্ধ পড়ুন। পিডিএফ (PDF) বই এবং প্রবন্ধ ডাউনলোডের সুবিধা সহ ইসলামকে জানুন, বুঝুন ও দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন।

Full-Width Version (true/false)

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

সহিহ ঈমানের কষ্টিপাথর: ঈমান বিষয়ক আলোচনা

 ❍ শরী‘আতের আক্বীদা বিরুদ্ধ কয়েকটি লক্ষণ ও কু-লক্ষণের তালিকাঃ

✪ হাতের তালু চুলকালে অর্থকড়ি আসবে মনে করা।
✪ চোখ লাফালে বিপদ আসবে মনে করা।
✪ কুত্তা কান্নাকাটি করলে রোগ বা মহামারী আসবে মনে করা।
✪ এক চিরুনিতে দু জন চুল আঁচড়ালে এই দু জনের মাঝে ঝগড়া লাগবে মনে করা।
✪ কোন বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে মনে করা।
✪ যাত্রাপথে পেছন থেকে কেউ ডাকলে যাত্রা খারাপ হবে মনে করা।
✪ যাত্রা পথে হোঁচট খেলে বা মেয়র দেখলে বা কাল কলসি দেখলে কিংবা বিড়াল দেখলে-কু-লক্ষণ মনে করা। অমুক দিন যাত্রা নাস্তি, অমুক দিন ভ্রমণ নাস্তি ইত্যাদি বিশ্বাস করা। মোটকথা কোন দিন বা কোন মুহূর্তকে অশুভ মনে করা।
✪ যাত্রার মুহূর্তে কেউ তার সামনে হাঁচি দিলে কাজ হবে না-এমন বিশ্বাস করা।
✪ পেঁচা ডাকলে ঘরবাড়ি বিরান হয়ে যাবে মনে করা।
✪ জিহ্বায় কামড় লাগলে কেউ তাকে গালি দিচ্ছে মনে করা।
✪ চড়ুই পাখিকে বালুতে গোসল করতে দেখলে বৃষ্টি হবে মনে করা।
✪ দোকান খোলার পর প্রথমেই বাকি দিলে সারা দিন বাকি বা ফাঁকি যাবে মনে করা।
✪ কোনো লোকের আলোচনা চলছে, এই ফাঁকে বা এর কিছুদিন পরে সে এসে পড়লে এটাকে তার দীর্ঘজীবী হওয়ার লক্ষণ মনে করা।
✪ কোন ঘরে মাকড়সার জাল বেশি হলে সেই ঘরের মালিক ঋণগ্রস্ত হয়ে যাবে মনে করা।
✪ আসরের পর ঘর ঝাড়ু দেয়াকে খারাপ মনে করা।
✪ ঝাড়ু দ্বারা বিছানা পরিস্কার করলে ঘর উজাড় হয়ে যাবে মনে করা।
✪ কোন বাড়িতে বাচ্চা মারা গেলে সে বাড়িতে গেলে নিজের বাচ্চা মারা যাবে মনে করা।
✪ ঝাড়ুর আয়াত লাগলে শরীর শুকিয়ে যাবে মনে করা।
✪ কোন প্রাণী বা প্রাণীর ডাককে অশুভ বা অশুভ লক্ষণ মনে করা।

❒ বিশেষ দ্রষ্টব্য: এ ধরণের আরো অনেক ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। সেসব থেকে মাত্র কয়েকটি এখানে বাছাই করে উল্লেখ করা হল। এসব নেয়া হয়েছে “আগলাতুল আওয়াম” গ্রন্থ থেকে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template