কথা: নজরুল ইসলাম বাবু
সুরঃ খোন্দকার মুরুল আলম
তাল: কাহারবা
প্রিয় ফুল শাপলা ফুল
প্রিয় দেশ বাংলাদেশ।
প্রিয় ভাষা বাংলা ভাষা
মায়ের কথার মিষ্টি বেশ।।
প্রিয় পাখি দোয়েল পাখি
প্রিয় সবুজ লাল,
আরো প্রিয় জষ্ঠী মাসের
সুবাসী কাঁঠাল।
মাঠে রাখালীয়া বাঁশি
ভোলায় যত দুঃখ ক্লেশ ।।
প্রিয় নদী পদ্মা নদী
প্রিয় ইলিশ মাছ,
সুন্দর বনের রয়েল বেঙ্গল
আর সুন্দরী গাছ।
চির সবুজ আমার দেশের রূপের যেন নেইকো শেষ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন