কবি : হজরত আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দাবা <br>
তোমারি ভালোবাসার ঝংকার শুনি সুখে <br>
নূরের ওই হাতের পরশ রক্তরাঙ্গা বুকে
আত্ত্বায় আমার জালওয়া তোমার দিব্বি আমি দেখি
সেই সুভাসে বিভোর হয়ে খুজি তোমায় সাকি
আমার এই চোখের আলো দেখায় তোমার আলো
ভেঙ্গে সব আবডাল ওগো দুয়ার তোমার খুলো
আমিগো থাকতে নারী পর্দার এই কিনারে
ছেদিয়া পর্দা আমায় রাখো তোমার ধারে
দিবারাত অধীরে এ মন দেখতে জালোওয়া দিবা
ভেদিয়া সপ্ত আকাশ দেখতে তোমার শোভা
অহর্নিশ ব্যস্ত আমি প্রেমেরিই বিকাশে
আমিগো থাকি ধরায় হৃদয় ঐ আকাশে
এ জগত খাবার-দাবার খেলাধুলার মাঠ
আমার গো নিবাস প্রিয়র জালওয়া মনির হাট
চরণে তলে তাহার খুল্ ল ধরার রূপ
রূপের এই বসুন্ধরার রুপ তাহারি রূপ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন